উত্তরবঙ্গের সাত জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভাব

উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে সাতটি জেলায় বর্তমানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডাব্লুসি) নেই। তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় পুরনো কমিটি ভেঙে গেছে। বিধানসভা নির্বাচনের
উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে সাতটি জেলায় বর্তমানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডাব্লুসি) নেই। তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় পুরনো কমিটি ভেঙে গেছে। বিধানসভা নির্বাচনের আগে পাঁচটি জেলায় নতুন কমিটি গঠনের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও, তৃণমূল সরকারের শেষ দিকে সেই কমিটিকে সক্রিয় করতে গেজেট নোটিফিকেশন করা হয়নি। নতুন সরকার আসার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর ফলে উদ্ধার হওয়া শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসন বিড়ম্বনায় পড়েছে। পুরো চাপ এখন শিলিগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির ওপর এসে পড়েছে।











