ইলিশ মাছ চিনতে সাহায্যকারী টিপস: বাজারে ঠকবেন না!

বর্ষার মরসুমে ইলিশ মাছ (ilish fish) পাতে না পড়লে যেন বাঙালির খাওয়াদাওয়া অসম্পূর্ণ থেকে যায়। বর্তমানে বাজারে ইলিশের জোগান বেশ কম, অথচ চাহিদা আকাশছোঁয়া। এই সু
বর্ষার মরসুমে ইলিশ মাছ (Ilish Fish) পাতে না পড়লে যেন বাঙালির খাওয়াদাওয়া অসম্পূর্ণ থেকে যায়। বর্তমানে বাজারে ইলিশের জোগান বেশ কম, অথচ চাহিদা আকাশছোঁয়া। এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। চড়া দামে ইলিশ ভেবে কিনে আনার পর দেখা যাচ্ছে, মাছের সেই মনমাতানো স্বাদ বা গন্ধ কিছুই নেই। আসল ইলিশের নাম করে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে সার্ডিন বা চন্দনা মাছ। চেহারায় কাছাকাছি মিল থাকায় সাধারণ মানুষ সহজেই এই ফাঁদে পা দিয়ে ঠকে যাচ্ছেন। কষ্টের টাকায় কেনা মাছ ভেজে বা ঝোল রান্না করে পাতে দেওয়ার পর যখন দেখা যায় ইলিশের নামগন্ধও নেই, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে একটু চোখ-কান খোলা রাখলেই কিন্তু জালিয়াতি ধরে ফেলা সম্ভব।
আসল ইলিশ চেনার সবচেয়ে সহজ উপায় হল তার শরীরের গঠন বা গড়ন বুঝে নেওয়া। বাজার করার সময় মাছটির দিকে ভালো করে খেয়াল করুন। একটি আসল ইলিশের পেট এবং পিঠ দুটি অংশই একদম সমানভাবে বাঁকানো থাকে, যার ফলে মাছটিকে দেখতে অনেকটা তাঁতের মাকুর মতো লাগে। অন্যদিকে, চন্দনা বা সার্ডিন মাছের পেটের দিকটি পিঠের অংশের চেয়ে অনেক বেশি বাঁকা এবং ঢালু হয়। শুধু তাই নয়, এদের দৈর্ঘ্য বা আকারের মধ্যেও একটা বিরাট ফারাক রয়েছে। সার্ডিন মাছ কোনওদিনই খুব বেশি বড় হয় না; এদের দৈর্ঘ্য সাধারণত ৬ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যেই আটকে থাকে। কিন্তু একটি পূর্ণবয়স্ক আসল ইলিশ মাছ লম্বায় প্রায় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাই আকারে ছোট ও পেটের দিক বেশি ফোলা মাছ দেখলেই একটু সাবধান হওয়া দরকার।












