বারুইপুরে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে দুই নাবালক আটক

বারুইপুরে আবারও নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই নাবালককে আটক করেছে পুলিশ। অভিযোগ, বুধবার ওই ছাত্রী তার
বারুইপুরে আবারও নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই নাবালককে আটক করেছে পুলিশ। অভিযোগ, বুধবার ওই ছাত্রী তার ছোট ভাইকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফিরছিল। সেই সময় রাস্তায় দুই নাবালক তার পিছু ধাওয়া করে এবং পথ আটকায়। তারা ছাত্রীর নাম ও ফোন নম্বর চেয়ে অশালীন আচরণ করে। এমনকি, জোর করে ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
নাবালিকার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে একজন নাবালক ধরা পড়ে। পরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতে পুলিশ পলাতক আরও একজন নাবালককে আটক করে। বৃহস্পতিবার তাদের জুভেনাইল হোমে পাঠানো হবে। ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ছাত্রীর পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
ছাত্রীর মা জানান, ক্লাসের মধ্যেই গা ঘেঁষাঘেঁষি করছিল। এরপর মেয়ে ভয়ে বাড়ি আসতে চেয়েছিল। সেই সময় তার ফোন নম্বর চাওয়া হয় এবং হাত ধরে টানাটানি করা হয়। তিনি প্রশ্ন তোলেন, "এই রকম করলে মেয়েদের সুরক্ষা কোথায়?"










