মালদায় তৃণমূল নেতার বাড়িতে হামলা, ব্যবসায়ীর হাত-কান কাটা

মালদার কালিয়াচক এলাকায় এক তৃণমূল নেতার বাড়ির কেয়ারটেকারকে কুকুর বলে কটাক্ষ করায় এক খামার ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যবসায়ীর
মালদার কালিয়াচক এলাকায় এক তৃণমূল নেতার বাড়ির কেয়ারটেকারকে কুকুর বলে কটাক্ষ করায় এক খামার ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যবসায়ীর হাত ও কান কেটে নেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় অঞ্চল কমিটির প্রাক্তন সভাপতি আরিফ আলিসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রী সাহেদা খাতুন।
ঘটনার সময় বাড়ির লোকেরা বাধা দিতে গেলে তাঁদের লক্ষ্য করে দুই রাউন্ড শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।











