তমলুকে নাবালিকা যৌন হেনস্থার অভিযোগে দুই ব্যক্তির গ্রেপ্তার

তমলুকের রামতারক হাট এলাকায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তমলুক থানার পুলিশ এক ব্যক্তিকে রামতারক হাট এলাকা
তমলুকের রামতারক হাট এলাকায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তমলুক থানার পুলিশ এক ব্যক্তিকে রামতারক হাট এলাকা থেকে এবং আরেক ব্যক্তিকে পাঁশকুড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। বুধবার তাঁদের তমলুক আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন। পৃথক দুটি ঘটনার তদন্ত করছে তমলুক থানার পুলিশ।










