রণবীরের ফোনে শাহরুখের ছবির নাম, জিতলেন ৬,০০০ টাকা!

শাহরুখ খান এবং পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবির নামকরণ নিয়ে বেশ কয়েক বছর আগে একটি মজার ঘটনা ঘটে। ছবির নাম ঠিক করতে না পেরে কিং খান এক অভিনব চ্যালেঞ্জ ছুড়ে দেন
শাহরুখ খান এবং পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবির নামকরণ নিয়ে বেশ কয়েক বছর আগে একটি মজার ঘটনা ঘটে। ছবির নাম ঠিক করতে না পেরে কিং খান এক অভিনব চ্যালেঞ্জ ছুড়ে দেন, যে ব্যক্তি সেরা নাম প্রস্তাব করবে, তাকে নগদ ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এই চ্যালেঞ্জের ফলে ইন্ডাস্ট্রির অনেকেই নাম খুঁজতে শুরু করেন, কিন্তু শাহরুখ এবং ইমতিয়াজের পছন্দের নাম পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই সময় রণবীর কাপুর শাহরুখকে ফোন করে বলেন, 'হোন হ্যারি মেট সেজাল' নামটি ব্যবহার করতে। শাহরুখ এই নামটি শুনে মুগ্ধ হন, তবে ইমতিয়াজের কিছু দ্বিধা ছিল। পরে করণ জোহর নামটিকে একটু পরিবর্তন করে 'জব হ্যারি মেট সেজাল' করে দেন।
ছবির নামকরণ শেষে ইমতিয়াজের এক পার্টিতে রণবীরকে দেখা মাত্র শাহরুখ তার প্রতিশ্রুতি অনুযায়ী ৫,০০০ টাকা বের করে রণবীরের হাতে তুলে দেন। এছাড়াও, রণবীরের বুদ্ধিতে খুশি হয়ে শাহরুখ আরও ১,০০০ টাকা বোনাস হিসেবে দেন। ফলে রণবীর মোট ৬,০০০ টাকা জিতে নেন। পরে জগ্গা জাসুস-এর প্রচারে রণবীর এই ঘটনা নিয়ে মজা করে বলেন, 'শাহরুখ ভাই অবশেষে আমার বকেয়া বিল মেটালেন, সঙ্গে আবার সুদে-আসলেও দিলেন!' যদিও শাহরুখ-অনুষ্কার এই ছবি বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু কিং খানের পকেট থেকে টাকা খসানোর এই মজার গল্পটি বি-টাউনে আজও আলোচনার কেন্দ্রবিন্দু।













