জোস বাটলার: কায়রন পোলার্ডকে টপকে টি২০ রানের শীর্ষে ইংল্যান্ডের ব্যাটার

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের জোস বাটলার টি২০ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন। বুধবার দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওল্ড ট্রাফোর্ডে ওয
ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের জোস বাটলার টি২০ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন। বুধবার দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওল্ড ট্রাফোর্ডে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে খেলতে নেমে তিনি কায়রন পোলার্ডের সর্বাধিক রানের রেকর্ড ভেঙে দেন।
এই ম্যাচে বাটলারের প্রয়োজন ছিল মাত্র ২২ রান। তিনি ২০ বলে ৫১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে পোলার্ডের ১৪,৮০৩ রানের রেকর্ড ভেঙে দেন। ১৫৬ রান তাড়া করতে নেমে ইনিংসের ৬২তম বলেই এই রেকর্ড গড়েন বাটলার।
৩৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলছেন তিনি। টি২০ ক্রিকেটে ৫২২ ম্যাচ খেলে বাটলারের মোট রান এখন ১৪,৮৩৩। তিনি ৪৯২টি ইনিংসে এই রান সংগ্রহ করেছেন।
এর আগে পোলার্ড ৭৪৬ ম্যাচে ৬৬৩ ইনিংসে ১৪,৮০৩ রান করেছিলেন। চলতি বছরের শুরুতে বাটলার ক্রিস গেইলের রেকর্ডও ভেঙেছিলেন। এবার পোলার্ডকেও পেছনে ফেললেন।








