নেইমারের বিতর্কিত আচরণ: রেমো সভাপতির কটাক্ষের মুখে ব্রাজিল তারকা

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও বিতর্কের কেন্দ্রে। কোপা দি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে সান্তোসের বিরুদ্ধে রেমো ১-০ গোলে পরাজিত হওয়ার পর নেইমার প্রতিপক্ষ
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও বিতর্কের কেন্দ্রে। কোপা দি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে সান্তোসের বিরুদ্ধে রেমো ১-০ গোলে পরাজিত হওয়ার পর নেইমার প্রতিপক্ষ দলের সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। ম্যাচটি ম্যাংগুয়েরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচ শেষে নেইমারকে রেমোর ডাগআউট ও সমর্থকদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অভিযোগ উঠেছে, রেমো সমর্থকরা ম্যাচ চলাকালীন নেইমারকে ক্রমাগত কটূক্তি করছিলেন, যা নিয়ে নেইমার ক্ষোভ প্রকাশ করেন। সংবাদমাধ্যমের দাবি, নেইমার বারবার বলেন, 'তোমরা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছ, চুপ করো।' পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও দুই দলের ফুটবলাররা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নেইমারকে উত্তপ্তভাবে চিল্লিয়ে কথা বলতে দেখা গিয়েছে।
ম্যাচের পর রেমো ক্লাবের সভাপতি আন্তোনিও কার্লোস নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি নেইমারকে ভাঁড়ের মতো আচরণকারী বলে আখ্যা দেন। কার্লোস বলেন, 'নেইমার, যাকে শিশুরা আদর্শ মানে, সে ভাঁড় এবং একজন ভাঁড়ের মতো আচরণ করেছে। এমন একজনকে আমরা আদর্শ বানিয়েছি, এ আমাদের ব্যর্থতা।'











