জম্মু-কাশ্মীরে ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে দুই জওয়ান আহত

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেনধার সেক্টরে বুধবার রাতে ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করার সময় ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনা ঘটে কঙ্গা
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেনধার সেক্টরে বুধবার রাতে ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করার সময় ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনা ঘটে কঙ্গা গলিতে, যা সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবস্থিত। আহত জওয়ানদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশ রোধ করতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। তবে বৃষ্টি ও ভূমিধসের কারণে মাইনগুলো স্থানচ্যুত হয়ে যায়, ফলে নিয়মিতভাবে সেগুলো নিষ্ক্রিয় করতে হয়। বুধবার রাতে এই কাজ করতে গিয়েই ওই দুই জওয়ান আহত হন।














