কলকাতা হাইকোর্টে আট নতুন বিচারপতির নিয়োগ, শপথের অপেক্ষা

কলকাতা হাইকোর্টে আটজন নতুন বিচারপতি নিয়োগ পেতে চলেছেন। গত দুই দশকের বেশি সময়ে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ এই আদালতে হয়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ১২ ম
কলকাতা হাইকোর্টে আটজন নতুন বিচারপতি নিয়োগ পেতে চলেছেন। গত দুই দশকের বেশি সময়ে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ এই আদালতে হয়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ১২ মে নয়জন আইনজীবীর নাম বিচারপতি পদের জন্য সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। তাদের মধ্যে আটজনকে বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। আশা করা হচ্ছে, আগামী মঙ্গলবার এই নতুন বিচারপতিরা শপথ গ্রহণ করবেন। এই নিয়োগের ফলে কলকাতা হাইকোর্টে বিচারপতির শূন্য পদের সংখ্যা কিছুটা কমবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।










