সুপ্রিম কোর্টের রায়: রাজনৈতিক দলের সিদ্ধান্তই চূড়ান্ত, বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা নয়

নয়া দিল্লি: বুধবার সুপ্রিম কোর্টে শিব সেনার শিবির বদল সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ
নয়া দিল্লি: বুধবার সুপ্রিম কোর্টে শিব সেনার শিবির বদল সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ বলেছেন, বর্তমান আইন অনুসারে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণই বেশি। পরিষদীয় দলের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই চূড়ান্ত। শিব সেনা ভেঙে একনাথ শিন্ডে শিবির তৈরি হওয়ার পর উদ্ধব ঠাকরের শিবিরের কয়েকজন সাংসদ শিন্ডে শিবিরে যোগ দেন। এই প্রেক্ষাপটে, উদ্ধব শিবিরের নেতা সুনীল প্রভু মহারাষ্ট্রের স্পিকারকে প্রশ্ন করেন কেন শিবির বদল করা বিধায়কদের পদ খারিজ করা হয়নি। অপরদিকে, উদ্ধব ঠাকরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেন, কেন শিব সেনার নাম ও প্রতীক শিন্ডে শিবিরকে ব্যবহারের অনুমতি দেওয়া হলো। বিচারপতি জয়মাল্য বাগচী শুনানিতে বলেন, আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ পরিষদীয় দলের থেকে বেশি। মহারাষ্ট্রের রাজ্যপাল আস্থা ভোটের সিদ্ধান্তের কথা বলেছিলেন, যা ভুল ছিল। তবে উদ্ধব ঠাকরে পদত্যাগ করার কারণে তাঁর কাছে আর কোনও সুযোগ ছিল না। বিচারপতি বাগচী বলেন, পরিষদীয় দলে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। উদ্ধব ঠাকরেদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, দলের সংবিধানের বৈধতা ঠিক করা কমিশনের কাজ নয়। তিনি দাবি করেন, একনাথ শিন্ডেকে উদ্ধব ঠাকরেই দলনেতা হিসেবে বেছে নিয়েছিলেন। বিচারপতি বাগচী প্রশ্ন করেন, নির্বাচন কমিশনের গাইডলাইনে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে কিছু নির্দিষ্ট করা আছে কি না। বৃহস্পতিবার দুপুরে ফের এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।










