কমনওয়েলথে সোনা জয়েও পুরস্কার নিয়ে বিতর্কে জড়ালেন অস্মিতা

গ্লাসগোতে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে বাঙালি কন্যা অস্মিতা দে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতায় জুডোতে সোনা জিতেছেন। মহিলাদের ৪৮
গ্লাসগোতে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে বাঙালি কন্যা অস্মিতা দে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতায় জুডোতে সোনা জিতেছেন। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কুয়াচকে পরাজিত করে সোনা জয় করেন ২৩ বছর বয়সী এই জুডোকা। তবে এই ঐতিহাসিক সাফল্যের পরই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন অস্মিতা। প্রশ্ন উঠেছে, উত্তরপ্রদেশ সরকারের ক্রীড়াবিদদের জন্য ঘোষিত আর্থিক পুরস্কার পাওয়ার জন্য তিনি আদৌ যোগ্য কি না। কারণ, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করলেও আসলে ত্রিপুরার বাসিন্দা অস্মিতা।










