কলকাতা হাই কোর্টে আট নতুন বিচারপতির শপথ, মামলার চাপ কমানোর উদ্যোগ

কলকাতা হাই কোর্টে আটজন নতুন বিচারপতি শপথ নিতে চলেছেন, যা বিচার ব্যবস্থার উপর চাপ কমাতে সহায়ক হবে। গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাই কোর্টের জন্য নয
কলকাতা হাই কোর্টে আটজন নতুন বিচারপতি শপথ নিতে চলেছেন, যা বিচার ব্যবস্থার উপর চাপ কমাতে সহায়ক হবে। গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাই কোর্টের জন্য নয়জন আইনজীবীর নাম সুপারিশ করে কেন্দ্রের কাছে পাঠায়। রাষ্ট্রপতি ভবন আটজনকে বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার এই নতুন বিচারপতিরা শপথ নেবেন।
কলকাতা হাই কোর্টে মোট ৭২ জন বিচারপতির পদ থাকার কথা। নতুন আটজন বিচারপতি শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন। শপথ গ্রহণকারী বিচারপতিরা হলেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা।
গত দুই দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি। এই সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও হাই কোর্টে বিচারপতির শূন্যপদের সংখ্যা কমবে বলে আশা করছেন আইনজীবীরা।
বিচারপতি নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবং একাধিকবার আবেদন জানানো হয়েছিল। বিশেষ করে গত কয়েক বছরে মামলার চাপ অনেকটাই বেড়েছে। আন্দামান সার্কিট বেঞ্চ এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের চাপও বেড়েছে। দুই সার্কিট বেঞ্চেই নিয়মিতভাবে মামলার শুনানি চলছে, যার জন্য নিয়মিত ১৫ দিনের জন্য চারজন বিচারপতিকে সেখানে যেতে হয়। এর ফলে হাই কোর্টে চাপ বাড়ছিল।
















