বকেয়া DA মামলার শুনানি সুপ্রিম কোর্টে, পরবর্তী তারিখ ১৮ অগস্ট

বকেয়া মহার্ঘ ভাতা (da) সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়।
বকেয়া মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়। আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফে DA সংক্রান্ত মনিটরিং কমিটির রিপোর্ট মামলার সঙ্গে জড়িত সব পক্ষের হাতে তুলে দেওয়া হবে। পরবর্তী শুনানি ১৮ অগস্ট দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
















