গয়নার দোকান থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনা নিয়ে পলাতক দুই কারিগর

কলকাতার গিরিশ পার্ক এলাকার একটি বিখ্যাত সোনার দোকান থেকে সাড়ে তিন কোটি টাকার সোনা নিয়ে পালিয়েছে দুই কারিগর। এই ঘটনায় দোকানের মালিক গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়
কলকাতার গিরিশ পার্ক এলাকার একটি বিখ্যাত সোনার দোকান থেকে সাড়ে তিন কোটি টাকার সোনা নিয়ে পালিয়েছে দুই কারিগর। এই ঘটনায় দোকানের মালিক গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পলাতক দুই কারিগরের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
দোকানের মালিকরা জানান, দীর্ঘসময়ের স্টক ও সোনার গয়নার পরিমাণ মেলানোর পর তাঁরা দেখতে পান যে, প্রায় ২ কিলো ২৮২ গ্রাম সোনা উধাও হয়ে গেছে। এই সোনার বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গিরিশ পার্কের কালীকৃষ্ণ টেগোর স্ট্রিটে অবস্থিত ওই সোনার ওয়ার্কশপে হারাধন দে ও শুভঙ্কর সামন্ত নামে দুই কারিগর কাজ করতেন। ২০২২ সালের ডিসেম্বরে তাঁরা দোকানের সঙ্গে যোগাযোগ করেন এবং ন্যায্য দামে সোনার গয়না তৈরি করার প্রস্তাব দেন। দোকানের মালিকদের সঙ্গে তাঁদের একটি চুক্তিও হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, ওই দুই কারিগর প্রায় সাড়ে তিন বছর ধরে সোনা নিয়ে কাজ করছিলেন। তাঁদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল, কারণ তাঁরা সোনার আংটি বা হারে বসানোর জন্য দামী পাথরও ব্যবহার করতেন।















