প্রধানমন্ত্রীর অপমান নিয়ে অনুপমা রুপালির মন্তব্যে বিতর্কের ঝড়

সম্প্রতি যন্তর মন্তরে ককরোচ আন্দোলনকে জঙ্গিপনার সঙ্গে তুলনা করে আলোচনায় আসেন টেলিভিশন অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, যারা আইন নিজের হাতে তুলে
সম্প্রতি যন্তর মন্তরে ককরোচ আন্দোলনকে জঙ্গিপনার সঙ্গে তুলনা করে আলোচনায় আসেন টেলিভিশন অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, যারা আইন নিজের হাতে তুলে নেয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করে কিংবা পুলিশের উপর হামলা চালায়, তাদের কি শিক্ষার্থী বলা যায়? এই মন্তব্যের জন্য রুপালি গঙ্গোপাধ্যায়কে সমালোচনার মুখে পড়তে হয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমান নিয়ে মুখ খুলে আবারও বিতর্কের কেন্দ্রে এসেছেন তিনি।
রুপালি গঙ্গোপাধ্যায়, যিনি নিজেকে বিজেপি সমর্থক হিসেবে পরিচিত করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ভোকাল ফর লোকাল' ক্যাম্পেইনের মুখ ছিলেন, সম্প্রতি এক ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিতর্কে জড়িয়েছেন। ভিডিওতে দেখা যায়, ১২ বছর বয়সী এক মেয়ে প্রধানমন্ত্রী মোদিকে গালিগালাজ করছে এবং তার ছবিতে আঘাত করছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর রুপালি গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে মেয়েটির মা-বাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। পাশাপাশি, শিশুদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। রুপালি বলেন, "এভাবে প্রধানমন্ত্রীকে অপমান করার ফল অবশ্যই ভোগা উচিত! আমার সত্যিই মনে হয়, মোদিজি যদি স্বৈরাচারী হতেন!"
রুপালির এই মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় ওঠে। কেউ তাকে 'সংঘী আন্টি' বলে কটাক্ষ করেন, আবার কেউ তাকে 'ব্রেইনওয়াশড জম্বি' বলে আক্রমণ করেন। কিছু মানুষ তাকে বেনিতো মুসোলিনির শাসনামলে ইতালির মানুষের দুর্দশার কথা মনে করিয়ে দেন। অন্যদিকে, কেউ কেউ তাকে নিজের সিরিয়ালে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।

















