ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ছাত্রসমাজ। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভ
ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ছাত্রসমাজ। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ছাত্ররা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন।
গত কয়েকদিন ধরে ঝাড়খণ্ডের ছাত্ররা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের দাবি, পরীক্ষায় অনিয়মের জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টিও।
ছাত্রদের প্রধান তিনটি দাবি হল, সিবিআই এবং ইডি দিয়ে নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখা এবং পুরো ব্যবস্থার পরিবর্তন করে যোগ্য প্রার্থীদের বিচার দেওয়া।
রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ছাত্ররা প্রতিবাদ শুরু করেছেন। ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো অনশনে বসেছেন।















