ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে মরক্কোর সমর্থন পেতে ইনফান্তিনোর প্রতিশ্রুতি বিতর্ক

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি আগামী ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পেতে মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রতিশ
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি আগামী ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পেতে মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে অনুষ্ঠিত হবে, তবে ফাইনাল ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে ইনফান্তিনো ব্যক্তিগতভাবে মরক্কোর সমর্থন পাওয়ার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। তবে ফিফা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।
















