গ্রেটার নয়ডায় দূষিত জল পান করে অসুস্থ ১০০ জনেরও বেশি মানুষ

গ্রেটার নয়ডার নিরালা গ্রিন আর্ক সোসাইটিতে দূষিত জল পান করে একশোরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ৭০ জন শিশু রয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গি
গ্রেটার নয়ডার নিরালা গ্রিন আর্ক সোসাইটিতে দূষিত জল পান করে একশোরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ৭০ জন শিশু রয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবাসনের বাসিন্দারা গঙ্গার দূষিত জল পান করার পরই অসুস্থ হয়ে পড়েন। বাসিন্দারা অভিযোগ করেছেন যে, জলে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই আবাসনে ১১টি ব্লক বা টাওয়ার রয়েছে এবং সেখানে ১ হাজার ৬৪০টি পরিবার বসবাস করে।
















