কলকাতা সহ ৭ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা, আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা: দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলে কলকাতা সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে জল জমে যায়। আবহাওয়া দফতর জানিয়
কলকাতা: দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার বিকেলে কলকাতা সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে জল জমে যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গে ফিরে আসায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে।
বর্তমানে বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া অসমের দিকেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ হয়ে কাঁথির ওপর দিয়ে বিস্তৃত। এর ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং ঘনঘন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।











