দিল্লির রেল মিউজিয়ামে স্থান পেল বাঁশের তৈরি ট্রেন মডেল

দিল্লির জাতীয় রেল মিউজিয়ামে এবার প্রদর্শিত হচ্ছে বাংলার হুগলির চন্দননগরের হস্তশিল্পী গণেশ ভট্টাচার্য দ্বারা তৈরি একটি অনন্য ট্রেন মডেল। এটি ভারতের প্রথম wdp-4 ড
দিল্লির জাতীয় রেল মিউজিয়ামে এবার প্রদর্শিত হচ্ছে বাংলার হুগলির চন্দননগরের হস্তশিল্পী গণেশ ভট্টাচার্য দ্বারা তৈরি একটি অনন্য ট্রেন মডেল। এটি ভারতের প্রথম WDP-4 ডিজেল লোকোমোটিভ ট্রেনের মডেল, যা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। ২২ ইঞ্চি উচ্চতার এই মডেলটি কোনো ধাতব অংশ ছাড়াই নির্মিত। রেল কর্তৃপক্ষ এই মডেলটিকে প্রদর্শনী ও শিক্ষামূলক বস্তু হিসেবে সংগ্রহ করেছে।










