শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে নতুন অভিযোগ, মোদির কুরুচিকর ছবি প্রদর্শনের ঘটনায় তলব হতে পারে
গত ২৪ জুলাই ধর্মতলায় নিট কেলেঙ্কারি ইস্যুতে ছাত্র মিছিলে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। সেই মিছিলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে ট
গত ২৪ জুলাই ধর্মতলায় নিট কেলেঙ্কারি ইস্যুতে ছাত্র মিছিলে হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। সেই মিছিলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি বিধাননগরের সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা দেওয়া হয়। এবার কলকাতার মুচিপাড়া থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী মালদহ জেলার হাবিবপুর এলাকার এক যুবক। তিনি দাবি করেছেন, শ্রীলেখা মিত্র ও অন্যান্য অভিযুক্তরা শিয়ালদহ থেকে ধর্মতলায় নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে মোদির ছবিযুক্ত একটি কুরুচিকর পোস্টার হাতে নিয়ে ছবি তোলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন এবং শান্তিভঙ্গের ইন্ধন জুগিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে হাবিবপুর থানায় শ্রীলেখা মিত্র ও বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রাজনৈতিক মহলে এই ঘটনায় তোলপাড় চলছে। গেরুয়া শিবির প্রধানমন্ত্রীকে অবমাননার প্রতিবাদে সুর চড়িয়েছে। অন্যদিকে, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মালদহের বামনঘাটা থানায় একই অভিযোগ দায়ের করেছেন আরেক বাসিন্দা। দুটি ক্ষেত্রেই জিরো এফআইআর হয়েছে এবং মালদহ জেলার পুলিশ সুপারের নির্দেশে এফআইআর-গুলি মুচিপাড়া থানায় পাঠানো হয়েছে।













