হিমাচলে জামাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগে শ্বশুরবাড়ির ৭ জন গ্রেফতার
হিমাচল প্রদেশের কাংড়া জেলার দেহরা এলাকায় জামাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগে শ্বশুরবাড়ির ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় উদ্ধার হয়েছে ৯০ লক্ষ টাকা ন
হিমাচল প্রদেশের কাংড়া জেলার দেহরা এলাকায় জামাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগে শ্বশুরবাড়ির ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় উদ্ধার হয়েছে ৯০ লক্ষ টাকা নগদ, ১.৩ কেজি সোনা, হিরের গয়না, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ৮৪১ মার্কিন ডলার। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সম্পত্তির মোট মূল্য দুই কোটিরও বেশি। অভিযোগ অনুযায়ী, বিদেশে কর্মরত ওই জামাই তাঁর নগদ অর্থ ও মূল্যবান সম্পত্তি নিরাপদে রাখার জন্য শ্বশুরবাড়িতে রেখে গিয়েছিলেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর কাংড়া জেলার পুলিশ তদন্ত শুরু করেছে।














