দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, উত্তরে সতর্কতা জারি

দক্ষিণবঙ্গে বুধবার প্রবল বৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের ফলে এই পরিস
দক্ষিণবঙ্গে বুধবার প্রবল বৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় প্রান্তেই কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


















