কলকাতায় পাসপোর্ট আদালতের সূচনা

কলকাতার ব্রেবোর্ন রোডে পাসপোর্ট অফিসে পাসপোর্ট আদালত শুরু হয়েছে ৪ অগস্ট থেকে। পাসপোর্ট সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলির নিষ্পত্তির জন্য এই আদালত গঠন করা হয়েছে। বি
কলকাতার ব্রেবোর্ন রোডে পাসপোর্ট অফিসে পাসপোর্ট আদালত শুরু হয়েছে ৪ অগস্ট থেকে। পাসপোর্ট সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলির নিষ্পত্তির জন্য এই আদালত গঠন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই মাসের ১৩, ১৮, ২৫ এবং ২৭ তারিখেও এই আদালত বসবে। প্রতিদিন ৫০০টি করে আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।


















