অসমের বন্যা দুর্গতদের পাশে সলমন খান

অসমে লাগাতার বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের সাতটি জেলার বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এব
অসমে লাগাতার বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের সাতটি জেলার বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং এখনও পর্যন্ত ৯৫ জনের প্রাণহানি ঘটেছে। চাষের জমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে বলিউড অভিনেতা সলমন খান গৃহহীনদের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। সলমন খানের এই উদ্যোগে বন্যা দুর্গতরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
















