কৃষকবন্ধু সাদা বকের সংখ্যা কমছে, উদ্বেগ প্রকাশ চাষিদের মধ্যে

জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের প্রভাবের কারণে কৃষকবন্ধু সাদা বক কমে যাচ্ছে। বর্ষার শুরুতেই কাঁকসার বিস্তীর্ণ ধান খেতে ধান চাষের ব্যস্ততার মধ্যে বড় বড় সাদা বক ঝা
জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের প্রভাবের কারণে কৃষকবন্ধু সাদা বক কমে যাচ্ছে। বর্ষার শুরুতেই কাঁকসার বিস্তীর্ণ ধান খেতে ধান চাষের ব্যস্ততার মধ্যে বড় বড় সাদা বক ঝাঁকে ঝাঁকে নেমে আসছে। কৃষকদের মতে, সাদা বক ধানখেতে সারাদিন ধরে পোকামাকড়ের খোঁজে ঘুরে বেড়ায়, যার ফলে ধানের বীজের ক্ষতি করা পোকার সংখ্যা নিয়ন্ত্রণে থাকে। তবে, আধুনিক কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এই উপকারী পাখিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, কয়েক বছর আগে ধানখেতে শত শত সাদা বক দেখা যেত, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা কমে গেছে। পক্ষীপ্রেমী অশোক রায় বলেন, 'সাদা বক চাষীদের বন্ধু, এই বক না থাকলে বাস্তুতন্ত্রের বড় ক্ষতি হবে।' রাজ্য কৃষিদপ্তর বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির আয়োজন করছে এবং জেলাশাসক পন্নামবলাম এস জানিয়েছেন, কৃষিতে জৈব সারের উপর জোর দেওয়া হচ্ছে। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক তপোব্রত রায় বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সচেতনতা শিবির করা হচ্ছে।'


















