স্বপ্নে বাবা-মায়ের মৃত্যু দেখার অর্থ কী?

রাতে ঘুমানোর পর স্বপ্নে অনেক কিছুই দেখা যায়। কখনও আনন্দের দৃশ্য, কখনও ভয়ের। কিন্তু যদি স্বপ্নে নিজের বা কাছের কারও মৃত্যু দেখা যায়, তবে ঘুম ভাঙার পর বুক কেঁপে ও
রাতে ঘুমানোর পর স্বপ্নে অনেক কিছুই দেখা যায়। কখনও আনন্দের দৃশ্য, কখনও ভয়ের। কিন্তু যদি স্বপ্নে নিজের বা কাছের কারও মৃত্যু দেখা যায়, তবে ঘুম ভাঙার পর বুক কেঁপে ওঠা স্বাভাবিক। মনে প্রশ্ন জাগে, তবে কি কোনও অশুভ কিছু ঘটতে চলেছে? তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। স্বপ্নশাস্ত্র এবং আধুনিক মনস্তত্ত্ব কিন্তু একেবারেই অন্য কথা বলছে।
স্বপ্নে মৃত্যু দেখার অর্থ সবসময় খারাপ নয়। জ্যোতিষ ও মনোবিদদের মতে, স্বপ্নে মৃত্যু দেখার মানে হল পুরনোর বিদায় এবং নতুন কোনও অধ্যায়ের শুরু। এটি জীবনের কোনও বদল, খারাপ অভ্যাস ত্যাগের সংকেতও হতে পারে।
স্বপ্নে কার মৃত্যু আপনি কীভাবে দেখছেন, তার ওপর নির্ভর করে এই সংকেতের অর্থ।
বয়স্ক মানুষের মৃত্যু দেখার অর্থ হল, নিজের কোনও পুরনো ও খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার সময় এসেছে।
















