দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি

কলকাতা: দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতা সহ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি
কলকাতা: দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতা সহ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিতে ২০০ মিমি-রও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গে দুর্ভোগ বাড়ছে এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। দুই দিনাজপুর ও মালদায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গে সক্রিয়। এটি রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা হয়ে মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করা হচ্ছে।













