কালীঘাটে তৃণমূল কাউন্সিলরের অফিস ভাঙার ঘটনায় কুণাল ঘোষের অভিযোগ, বিজেপির পাল্টা জবাব

কলকাতা: কালীঘাটে বিদায়ী তৃণমূল কাউন্সিলরের কার্যালয় ভাঙার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, বিজেপি
কলকাতা: কালীঘাটে বিদায়ী তৃণমূল কাউন্সিলরের কার্যালয় ভাঙার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, বিজেপির গুন্ডারা আচমকা হামলা চালিয়ে অফিসটি ভেঙে দিয়েছে। তিনি মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, 'কালীঘাটে বিজেপির গুন্ডামি ওয়ার্ড ৮৩ তৃণমূল কংগ্রেস ও বিদায়ী পুরপিতা প্রবীর মুখোপাধ্যায়ের কার্যালয়ে আচমকা বিজেপির দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর, তাণ্ডব ও দখলদারির চেষ্টা।' কুণাল ঘোষের এই অভিযোগের পর রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার দ্রুত জবাব দেন। তিনি জানান, কুণাল ঘোষের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। দেবজিৎ সরকার এক্স হ্যান্ডলে লেখেন, '৮৩ নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।'
কলকাতা পৌরনিগমের একটি নোটিসের ছবি প্রকাশ করে দেবজিৎ সরকার জানান, বহু বছর ধরে ৮৩ নম্বর ওয়ার্ডের অষ্টম বরো এলাকার ৪২, সদানন্দ রোডের একটি সম্পত্তি তৃণমূল কংগ্রেস বেআইনিভাবে দখল করে রেখেছিল। তিনি বলেন, 'শুধু ব্যক্তিগত সম্পত্তিই নয়, সংলগ্ন সরকারি ফুটপাতও বেআইনিভাবে দখল করা হয়েছিল।' তিনি আরও জানান, ওই সম্পত্তির বৈধ মালিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে কলকাতা পৌরনিগম আইন অনুযায়ী অননুমোদিত কাঠামো অপসারণের পদক্ষেপ করে। দেবজিৎ সরকার কুণাল ঘোষের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন।


















