ডিলিমিটেশন বিল নিয়ে মোদী সরকারের বিশেষ অধিবেশন প্রস্তাব

নরেন্দ্র মোদী সরকার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে আলোচনা করতে তিন দিনের বিশেষ সংসদীয় অধিবেশনের প্রস্তাব দিয়েছে। কংগ্রেসসহ বিরোধ
নরেন্দ্র মোদী সরকার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে আলোচনা করতে তিন দিনের বিশেষ সংসদীয় অধিবেশনের প্রস্তাব দিয়েছে। কংগ্রেসসহ বিরোধী দলগুলির কাছে এই প্রস্তাব পৌঁছেছে। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার কংগ্রেসকে জানিয়েছে যে তারা ১৭, ১৮ ও ১৯ অগস্ট এই বিশেষ অধিবেশন ডাকতে চায়। কংগ্রেস দলীয় অভ্যন্তরে এবং অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে বলে কেন্দ্রকে জানিয়েছে।

















