মাইনাস ৫০ ডিগ্রিতেও জমে না বরফ, বিজ্ঞানীদের ব্যাখ্যা এক বিস্ময় পুকুরের
মাইনাস ৫০ ডিগ্রিতে বরফ জমে না এমন একটি পুকুরের কথা জানালেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডের রাইট উপত্যকায় অবস্থিত এই পুকুরটির নাম দঁ জুয়ান প
মাইনাস ৫০ ডিগ্রিতে বরফ জমে না এমন একটি পুকুরের কথা জানালেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডের রাইট উপত্যকায় অবস্থিত এই পুকুরটির নাম দঁ জুয়ান পন্ড। চারপাশে বরফের রাজ্য থাকলেও, এই পুকুরের জল বরফে পরিণত হয় না। বিজ্ঞানীদের মতে, পুকুরটির জল অত্যন্ত নোনতা, যেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের লবণ রয়েছে। এই অতিরিক্ত লবণের কারণে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেও জল জমাট বাঁধতে পারে না। অ্যান্টার্কটিকার অন্যান্য হ্রদ বা পুকুরের মধ্যে এটি সবচেয়ে বেশি নোনতা। বিজ্ঞানীরা এই অদ্ভুত জলাশয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং এর রহস্য উদঘাটনে তৎপর।










