পাঞ্জাবে ৯ সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার, দিল্লিতে হামলার পরিকল্পনা

পাঞ্জাব পুলিশ মঙ্গলবার ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, এই জঙ্গিরা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত এবং দিল্লির যন্তর মন্তর
পাঞ্জাব পুলিশ মঙ্গলবার ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, এই জঙ্গিরা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত এবং দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভের সময় হামলার পরিকল্পনা করেছিল। ধৃতদের মধ্যে অন্যতম সুখমন সিং, যাকে রাজাসাঁসি এলাকা থেকে ধরা হয়েছে। পুলিশের মতে, সুখমন জেরায় স্বীকার করেছে যে, ককরোচ জনতা পার্টির ধর্নার সময় যন্তর মন্তরে হামলার দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল। তারা দিল্লিতে গিয়ে রেইকি করেছিল বলেও পুলিশ জানিয়েছে।











