দমনে ট্রলি ব্যাগে মহিলার দেহ উদ্ধার, প্রেমিক পলাতক

বিহারের নওয়াদা জেলার এক মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছোটি কুমারী নামের ওই মহিলা দুই বছর আগে স্বামীকে ছেড়ে প্রেমিক ঋষভ কুমারের সঙ্গে পালি
বিহারের নওয়াদা জেলার এক মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছোটি কুমারী নামের ওই মহিলা দুই বছর আগে স্বামীকে ছেড়ে প্রেমিক ঋষভ কুমারের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এরপর তারা দমন-এ ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। সম্প্রতি দমনে একটি বন্ধ ফ্ল্যাটে ট্রলি ব্যাগের ভিতর থেকে ছোটির দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর ঋষভ কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








