জার্মানিতে ৪০ হাজার বছরের পুরনো পাখির ভাস্কর্য আবিষ্কার

জার্মানির হোহলে ফেলস গুহায় সম্প্রতি খননকার্যের সময় ৪০ হাজার বছরের পুরনো দুটি পাখির ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে। এই ভাস্কর্যগুলি ম্যামথের দাঁত খোদাই করে তৈরি করা
জার্মানির হোহলে ফেলস গুহায় সম্প্রতি খননকার্যের সময় ৪০ হাজার বছরের পুরনো দুটি পাখির ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে। এই ভাস্কর্যগুলি ম্যামথের দাঁত খোদাই করে তৈরি করা হয়েছে। এই আবিষ্কার প্রত্নতত্ত্ববিদ ও ফসিলবিশেষজ্ঞদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। গবেষকরা মনে করছেন, এই শিল্পকর্ম প্রমাণ করে যে তুষারযুগের প্রথম পর্যায়ে মানুষ শুধুমাত্র শিকার ও খাদ্য সংগ্রহে পারদর্শী ছিল না, বরং সূক্ষ্ম শিল্পসৃষ্টিতেও তারা দক্ষ ছিল। নতুন এই আবিষ্কার ইউরোপে মানবসভ্যতার প্রাথমিক পর্যায়ের শিল্পচর্চা সম্পর্কে নতুন তথ্য প্রদান করবে।










