মেটার সঙ্গে কেন্দ্রের বৈঠক: মোদীর ভিডিয়ো অপসারণ নিয়ে ক্ষমা চাইলেন জাকারবার্গ

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার বুধবার মেটার প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার বুধবার মেটার প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসে। বৈঠকে মেটার সিইও মার্ক জাকারবার্গ এই ঘটনার জন্য ক্ষমা চান। এছাড়াও, শিশুদের উপর নির্যাতনের ভিডিয়ো এবং আপত্তিজনক কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে মেটাকে সতর্ক করা হয়।
সূত্রের খবর অনুযায়ী, মেটার প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে এই বৈঠক চলে। মেটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নিল পটস, সিনিয়র ডিরেক্টর রাফায়েল ফ্রান্কেল, আমান জৈন এবং প্রিয়া শ্রীনিবাসন। সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের সেক্রেটারি এস কৃষ্ণন।
বৈঠকে কনটেন্ট মডারেশন এবং নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। আলোচনার মূল বিষয় ছিল প্রধানমন্ত্রী মোদীর জেন-জ়ি-দের উদ্দেশ্যে পোস্ট করা ভিডিয়োটি সাময়িকভাবে ডিলিট হয়ে যাওয়া। সরকারের শর্ত মেনে না চলা এবং মেটা প্ল্যাটফর্মে আপত্তিজনক কনটেন্ট প্রদর্শন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
মেটার প্রতিনিধিরা কেন্দ্রকে ব্যাখ্যা দেন যে কোন ভুলের কারণে মোদীর ভিডিয়ো সরানো হয়েছিল। এর জবাবে কেন্দ্রীয় সরকার কঠোরভাবে জানায় যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে না, তবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আইন মেনে চলতে হবে।


















