ঝাড়গ্রাম, বাঁকুড়া ও মেদিনীপুরে বৃষ্টির লাল সতর্কতা জারি

বুধবার দুপুরের পর কলকাতার আকাশে ফের কালো মেঘ জমে তুমুল বৃষ্টি শুরু হয়। কলেজ স্ট্রিট ও ধর্মতলা সহ শহরের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গের পশ্চিম
বুধবার দুপুরের পর কলকাতার আকাশে ফের কালো মেঘ জমে তুমুল বৃষ্টি শুরু হয়। কলেজ স্ট্রিট ও ধর্মতলা সহ শহরের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে দুপুর সাড়ে ৩টায় পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, বীরভূম, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।















