স্বাধীনতা দিবসে আমাজনের বিশেষ অফার: ফোনের দাম হবে অবিশ্বাস্য সস্তা
প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার দেয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলো, ফলে কারও কিছু কেনাকাটার প্ল্যান থাকলে এই সময়টার জন্যই অপেক্ষা থাকে। এবছরও সেই ধারাবাহিক
প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার দেয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলো, ফলে কারও কিছু কেনাকাটার প্ল্যান থাকলে এই সময়টার জন্যই অপেক্ষা থাকে। এবছরও সেই ধারাবাহিকতায় আমাজন ঘোষণা করেছে তাদের গ্রেট ফ্রিডম সেল ২০২৬, যা শুরু হবে আগামীকাল অর্থাৎ ৭ আগস্ট থেকে। এই সেলে ফোন-সহ বিভিন্ন গেজেটসের উপর উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে।
জানা গিয়েছে, আমাজন একাধিক ফ্ল্যাগশিপ এবং আপার মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর আকর্ষণীয় অফার দিচ্ছে। উদাহরণস্বরূপ, ওয়ানপ্লাস ১৫, যার দাম ৮৯,৯৯৯ টাকা, সেলে পাওয়া যাবে ৮১,৯৯৯ টাকায়। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা, যার সাধারণ দাম ১ লাখ টাকারও বেশি, সেলে পাওয়া যাবে ৮৫,৯৯৯ টাকারও কমে। অন্যান্য ব্র্যান্ডের ফোনের উপরও দুর্দান্ত অফার থাকবে।
এছাড়া, পেমেন্টের ক্ষেত্রেও বাড়তি সুবিধা দিচ্ছে আমাজন। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইএমআই লেনদেনে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আমাজন পে ইউপিআই ব্যবহারকারীরা কেনাকাটায় ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ICICI Bank ক্রেডিট কার্ডধারীরা নির্দিষ্ট কেনাকাটায় ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক সুবিধা পাবেন।
সংস্থার তরফে জানানো হয়েছে, ৭ আগস্ট থেকে শুরু হবে এই সেল, তবে প্রাইম কাস্টমাররা ৬ আগস্ট থেকেই এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে অফার কতদিন চলবে, তা এখনও জানা যায়নি।















