অনলাইন কেনাকাটায় অতিরিক্ত চার্জের জন্য ৯ অ্যাপকে জরিমানা

নয়াদিল্লি: অনলাইন কেনাকাটার সময় প্রাথমিকভাবে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এই সমস্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয়
নয়াদিল্লি: অনলাইন কেনাকাটার সময় প্রাথমিকভাবে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এই সমস্যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) মোট নয়টি ডিজিটাল প্ল্যাটফর্মকে জরিমানা করেছে। অভিযোগ উঠেছে, এই প্ল্যাটফর্মগুলো তাদের ওয়েবসাইট ও অ্যাপে ডার্ক প্যাটার্ন ব্যবহার করছে। রাজ্যসভায় এই বিষয়ে জানানো হয়েছে।
জেপ্টো (Zepto), বুকমাইশো (BookMyShow), ইন্ডিগো (IndiGo), এবং ফিজিক্সওয়ালা (Physics Wallah) সহ অন্যান্য অ্যাপকে জরিমানা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অ্যাপগুলো প্রাথমিকভাবে একটি দাম দেখালেও, পেমেন্টের সময় হ্যান্ডেলিং চার্জ, মেম্বারশিপ ফি যোগ করে মোট দাম বাড়িয়ে দেয়। এই পদ্ধতিকে ড্রিপ প্রাইজিং বলা হয়।
জেপ্টোকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুকমাইশোকে তাদের বুক অ্যা স্মাইল (BookASmile) উদ্যোগের জন্য এক টাকা চার্জ নেওয়ার কারণে জরিমানা করা হয়েছে এবং এই চার্জ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফিজিক্সওয়ালাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ১০ টাকা ডোনেশন নেওয়ার জন্য।
এই ধরনের অতিরিক্ত চার্জ গ্রাহকদের জন্য বিরক্তিকর হয়ে উঠছে। প্রথমে এই অঙ্ক খুব একটা গায়ে না লাগলেও, নিয়মিত অনলাইন লেনদেনের ফলে এই অঙ্ক বৃদ্ধি পায়। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ গ্রাহকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


















