পলিমার নোটের আগমন: ১০ ও ২০ টাকার নতুন নোট কবে আসছে, জানাল RBI

নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (rbi) জানিয়েছে যে ১০ টাকা ও ২০ টাকার পলিমার নোট বাজারে আসতে চলেছে। বুধবার rbi'র গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, "যদি পরিকল্প
নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) জানিয়েছে যে ১০ টাকা ও ২০ টাকার পলিমার নোট বাজারে আসতে চলেছে। বুধবার RBI'র গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, "যদি পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয়, তবে আগামী অর্থবর্ষের শুরু থেকে দেশে পলিমার নোট চালু করার পরিকল্পনা রয়েছে।" প্রথমে পাইলট প্রকল্প হিসেবে ১০ ও ২০ টাকার পলিমার নোট চালু হবে, তবে কাগজের নোটও একইসাথে থাকবে। সঞ্জয় মালহোত্রা স্পষ্ট করেছেন যে, "১০ টাকা, ২০ টাকার পলিমার নোট আসলেও কাগজের নোট অচল হয়ে যাবে না।" ২০০৯ সালে পলিমার নোট চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তা বাতিল হয়। এবার ফের সেই উদ্যোগ নেওয়া হয়েছে। যদি পাইলট প্রকল্প সফল হয়, তাহলে পরবর্তী ধাপে ১০০ ও ৫০০ টাকার পলিমার নোটও চালু করা হবে। পলিমার নোট কাগজের নোটের তুলনায় বেশি টেকসই এবং ধুলো-ময়লাও লাগে না। তবে বর্তমানে এটিএমগুলি পলিমার নোট দিতে বা তা ডিটেক্ট করতে সক্ষম নয়, তাই পলিমার নোট চালু হলে সফটওয়্যার পরিবর্তনসহ একাধিক পরিবর্তন করতে হবে।














