ভারতে সাইবার অপরাধ ও প্রযুক্তির প্রভাব: এএসইআর ২০২৪-এর তথ্য

এএসইআর ২০২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের গ্রামীণ অঞ্চলের ১৪ থেকে ১৬ বছর বয়সী শিশুদের মধ্যে ৮২.২ শতাংশ স্মার্টফোন ব্যবহার করতে সক্ষম। তবে, তাদের মধ্যে ৭৬ শতাংশ
এএসইআর ২০২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের গ্রামীণ অঞ্চলের ১৪ থেকে ১৬ বছর বয়সী শিশুদের মধ্যে ৮২.২ শতাংশ স্মার্টফোন ব্যবহার করতে সক্ষম। তবে, তাদের মধ্যে ৭৬ শতাংশ সামাজিক মাধ্যম ব্যবহার করলেও শিক্ষার উদ্দেশ্যে ব্যবহার করে মাত্র ৫৭ শতাংশ। গত তিন বছরে সাইবার বুলিংয়ের শিকার হওয়ার হার ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভুক্তভোগীদের মধ্যে ক্লিনিকাল ডিপ্রেশন এবং আত্মহননের প্রবণতা দ্বিগুণ থেকে আড়াই গুণ বেড়েছে। ২০১৮ সালে ভারতে শিশুদের বিরুদ্ধে নথিভুক্ত সাইবার অপরাধের সংখ্যা ছিল ২৩২, যা ২০২২ সালে বেড়ে ১,৮২৩-এ পৌঁছেছে।
অন্যদিকে, একটি নামকরা আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ অর্থবছরের মধ্যে তাদের লেনদেনের পরিমাণ ৪০ গুণ বাড়লেও গ্রাহক সহায়তা কর্মীর সংখ্যা ১,১০০ থেকে কমে ৪০০-র সামান্য বেশি হয়েছে। কারণ, এআই চ্যাটবট এখন গ্রাহকদের ৯০ শতাংশের বেশি সমস্যার সমাধান করছে। এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার বর্তমান পরিস্থিতি এবং মার্কিন মেটায় ৮,০০০ শ্রমিকের চাকরি হারানোর ঘটনা প্রযুক্তির প্রভাবকে আরও স্পষ্ট করে তুলেছে।












