ভারতের মহাকাশ অভিযানের সূচনা: থুম্বা থেকে প্রথম রকেট উৎক্ষেপণ

১৯৬৩ সালের ২১ নভেম্বর, ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। দক্ষিণ কেরালার আরব সাগরতীরের ছোট্ট মৎস্যজীবী গ্রাম থুম্বা থেকে ভারতের প্রথ
১৯৬৩ সালের ২১ নভেম্বর, ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। দক্ষিণ কেরালার আরব সাগরতীরের ছোট্ট মৎস্যজীবী গ্রাম থুম্বা থেকে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়। এই ঐতিহাসিক মুহূর্তের জন্য থুম্বা এবং তার আশপাশের এলাকা থেকে মোট ৬০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। স্থানীয় মৎস্যজীবীদের পুনর্বাসনের ব্যবস্থা করে সমুদ্রোপকূল বরাবর ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই জমি ব্যবহৃত হয়েছিল। এই অঞ্চলে অবস্থিত চার শতাব্দী প্রাচীন মেরি ম্যাগডালিন গির্জাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল।
















