স্পেসএক্সের রকেটের অংশ চাঁদে আছড়ে পড়ল, মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ

স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি অংশ চাঁদের বুকে আছড়ে পড়েছে। ভারতীয় সময় বুধবার সকাল ১১টা ৫ মিনিটে এই ঘটনা ঘটে। প্রায় ৪ হাজার কেজি ওজনের এবং পাঁচতলা বাড়ির
স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি অংশ চাঁদের বুকে আছড়ে পড়েছে। ভারতীয় সময় বুধবার সকাল ১১টা ৫ মিনিটে এই ঘটনা ঘটে। প্রায় ৪ হাজার কেজি ওজনের এবং পাঁচতলা বাড়ির সমান উচ্চতার এই অংশটি ঘণ্টায় ৮৭০০ কিলোমিটার গতিতে চাঁদের মাটিতে আঘাত হানে। এর ফলে চাঁদের পৃষ্ঠে একটি বড় গহ্বর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে চাঁদের ধুলো উড়ে যেতে পারে। বিজ্ঞানীদের মতে, এই ঘটনা জোয়ার ভাটার উপরেও প্রভাব ফেলতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের একটি দল এবং নাসা এই ঘটনার পরবর্তী প্রভাব পর্যবেক্ষণ করছেন। মহাকাশ বর্জ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, কারণ এই ঘটনায় আরও ৪ হাজার কেজি মহাকাশ বর্জ্য তৈরি হয়েছে।











