রাজ্যে গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ

পশ্চিমবঙ্গের পরিবহণ দপ্তর নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। বুধবার ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস (ফাডা)-এর পশ্চিমবঙ্গ চ্য
পশ্চিমবঙ্গের পরিবহণ দপ্তর নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। বুধবার ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস (ফাডা)-এর পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের এক অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী অর্জুন সিং এই ঘোষণা করেন। তিনি জানান, ডিলার সংস্থাগুলিকে আর আঞ্চলিক পরিবহণ দপ্তরে যেতে হবে না। বরং তারা অফিসে বসেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য বাহন পোর্টালের সঙ্গে ডিলার সংস্থার সফ্টওয়্যারের সমন্বয় ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রী অর্জুন সিং বলেন, "এর মাধ্যমে দালালরাজ বন্ধ করা সম্ভব হবে।" এই পদক্ষেপের ফলে ডিলাররা তাদের নিজস্ব অফিসে বসেই প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন।










