পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রপাতে প্রাণ হারালেন ৫ জন

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। পুলিশ জানিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার রাধামোহনপুর গ্
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। পুলিশ জানিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার রাধামোহনপুর গ্রামের বাসিন্দা কাজল নায়েক (৬৫) ও মালতী পাত্র (৪৭) এবং খড়্গপুর লোকাল থানার বরগাই গ্রামের সুমিত্রা খামরুই (৫০) বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। এছাড়া নারায়ণগড় থানার ঠেঙ্গামারা গ্রামের তাপস সাবড়া (৫০) এবং ঝাড়গ্রামের নয়াগ্রামের চাঁদরায় মুর্মু (১৯) বজ্রপাতে মারা গেছেন। দুপুর থেকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, যা এই মৃত্যুর কারণ বলে জানা গেছে। আহত হয়েছেন আরও তিনজন।











