ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে তোপ দাগলেন প্রিন্স আলি ও ফিগো

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার এশিয়ার দেশগুলিও সরব হয়েছে। জর্ডনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিন্স আলি অভিযোগ করেছেন যে ইনফান্তিনো তাদে
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার এশিয়ার দেশগুলিও সরব হয়েছে। জর্ডনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিন্স আলি অভিযোগ করেছেন যে ইনফান্তিনো তাদের ব্ল্যাকমেল করছেন। প্রিন্স আলির দাবি, ফিফা দীর্ঘদিন ধরে জর্ডনের প্রাপ্য অর্থ আটকে রেখেছে। তিনি বলেন, বিশ্বকাপের জন্য জর্ডনের অনেক অর্থ পাওনা হয়েছে। কিন্তু ইনফান্তিনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যদি তারা ইনফান্তিনোর পক্ষে থাকে এবং সব ব্যাপারে সমর্থন করে, তবেই এই অর্থ দেওয়া হবে। প্রিন্স আলির অভিযোগ, তাদের সমর্থকরা বৈধ ম্যাচ টিকিট থাকা সত্ত্বেও আমেরিকায় খেলা দেখতে পারেননি।
এদিকে, প্রাক্তন ফুটবল তারকা লুইস ফিগোও ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ফিগো বলেন, "ফিফার সমস্যা নিয়ে আমি ১০ হাজার শব্দ লিখতে পারি, কিন্তু সমাধানের জন্য মাত্র তিনটি শব্দই যথেষ্ট: ইনফান্তিনো গো ব্যাক।" তিনি আরও বলেন, "আমি সারা জীবন ফুটবলকে ভালোবেসেছি এবং ২০ বছর ধরে পেশাদার খেলোয়াড় ছিলাম। কিন্তু গত ১০ দিনে ইনফান্তিনো সম্পর্কে যা দেখছি ও শুনছি তা নজিরবিহীন। ইনফান্তিনো আমার দেখা সবচেয়ে নীচ, প্রতারক এবং স্বার্থপর একজন মানুষ।"
ফিগো আরও যোগ করেন, "যে ব্যক্তি নিজের স্বার্থে বিশ্বকাপের স্বত্ব বিক্রি করে দিতে পারেন এবং এত বড় পরিবর্তন জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।"












