দক্ষিণ ২৪ পরগনায় মাদক সম্রাট শফিক লস্কর গ্রেপ্তার

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ সোমবার গভীর রাতে কুখ্যাত মাদক কারবারি শফিক লস্কর ওরফে পিন্টুকে গ্রেপ্তার করেছে। বহু বছর ধরে পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড'
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ সোমবার গভীর রাতে কুখ্যাত মাদক কারবারি শফিক লস্কর ওরফে পিন্টুকে গ্রেপ্তার করেছে। বহু বছর ধরে পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড' হিসেবে থাকা শফিকের বিরুদ্ধে মাদক পাচারের একাধিক মামলা ছিল। মাদক পাচার করে তিনি কোটি টাকা আয় করেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানায়, ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে তাকে ধরা হয়। যদিও গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনও মাদক দ্রব্য পাওয়া যায়নি, তবে দু'টি লং রাইফেল উদ্ধার করা হয়েছে।










