শুনানির অডিয়ো-ভিডিয়ো ক্লিপ প্রকাশে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট বুধবার স্পষ্ট করে জানিয়েছে যে, আদালতের শুনানির অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ বিনা অনুমতিতে কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। তবে সংবাদমাধ্যমগ
সুপ্রিম কোর্ট বুধবার স্পষ্ট করে জানিয়েছে যে, আদালতের শুনানির অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ বিনা অনুমতিতে কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। তবে সংবাদমাধ্যমগুলি আগের মতোই বিচারপ্রক্রিয়ার বিবরণ দিয়ে খবর প্রকাশ করতে পারবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানায়, আগের অন্তর্বর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা এবং বিভ্রান্তি দূর করতেই এই সিদ্ধান্ত। বেঞ্চ আরও উল্লেখ করে যে, পূর্ববর্তী নির্দেশে স্বীকৃত সংবাদমাধ্যমগুলির উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সংবাদমাধ্যমগুলি আদালতের নির্দেশ, রায় এবং ঘটনার বিবরণ সাধারণ মানুষের জানার জন্য প্রকাশ করতে পারবে। তবে শর্ত হলো, প্রতিবেদন তৈরির সময় কোর্ট রুমের কোনও অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ ব্যবহার করা যাবে না।










