মংপুরে বিশাল ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার

দার্জিলিং জেলার মংপুরে একটি বিশাল ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন ২২ কেজি ৪৩০ গ্রাম। স্থানীয় বাসিন্দা দীপেন বুজেল প্রথমে ইস্কুসের ঝোপে সাপটিকে দে
দার্জিলিং জেলার মংপুরে একটি বিশাল ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন ২২ কেজি ৪৩০ গ্রাম। স্থানীয় বাসিন্দা দীপেন বুজেল প্রথমে ইস্কুসের ঝোপে সাপটিকে দেখতে পান। এরপর তিনি বন দপ্তরে খবর দেন। দ্রুত সিনচেল ওয়াইল্ডলাইফ ইস্ট-এর একটি দল ফরেস্ট রেঞ্জার প্রিয় ব্লনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে। স্থানীয়দের মতে, এটি এই এলাকায় পাওয়া সবচেয়ে বড় অজগর।










