ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তেজনা

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের পর ছাত্রদল শিবিরকে বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়। একই দিনে ঢাকা কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসায়ও এই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।











